লক্ষাধিক ছবির মধ্যে সেরা বাংলাদেশের বিপ্লবের ছবি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩৮ পিএম

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকি লভ-এ প্রতিবছর সারাবিশ্ব থেকে লক্ষাধিক আলোকচিত্রীর ছবি জমা পড়ে। এ বছর ২০২০ এর এ ৮ম আসরের আয়োজনে মোট ৩৪ দেশের ১ লাখের বেশি ছবি জমা হয়। তাবে সবাইকে হারিয়ে প্রথম হয়েছে এক বাংলাদেশি তরুণের ছবি। তার নাম তৌহিদ পারভেজ বিপ্লব।

তৌহিদ পারভেজ বিপ্লব পেশায় একজন ব্যবসায়ী হলেও ২০১৫ সাল থেকে পেশাদার ফটোগ্রাফির সঙ্গে যুক্ত।

উইকি লাভস আর্থ ২০২০ এর মে মাস থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত ছবি জমা নেয়। আগস্টে সব দেশ থেকে ১০টি করে সেরা ছবি আন্তর্জাতিক প্রাঙ্গণে পাঠানো হয়। বাংলাদেশ থেকে ৩০৪ জনের ১৮৯৪ ছবি জমা পড়ে যেখানে তৌহিদ পারভেজ বিপ্লব সেরা ১০ এ অবস্থান করেন ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ স্থান নিয়ে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এই তিন ছবি ছাড়াও আরো সাত ছবি নির্বাচিত হয়। 

image

৩৪ দেশের ১ লাখ ৬ হাজার ছবির মধ্যে বাংলাদেশের তৌহিদ পারভেজের ছবি প্রথম স্থান অর্জন করে। একই কাতারে রয়েছে বিশ্বের আলেঅচিত আলোকচিত্রীরা। ২য় স্থান অধিকার করেন ইতালিয়ান আলোকচিত্রী লুকা ক্যাসেল এবং ৩য় হযন আরো এক বাংলাদেশি নাওয়াজ সরিফ। এ ছাড়া ৭ম এবং ১৫তম স্থানেও রয়েছেন আরো দুই বাংলাদেশি মেহেদি হাসান এবং দিপু।

তৌহিদ পারভেজ জানান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ১ম হওয়া অবশ্যই নিজের এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

তৌহিদ পারভেজ বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেন, তিনি আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বিপিএস জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় একবার করে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ, রুয়েট ফটোগ্রাফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ওয়াইল্ড লাইফ ও ন্যাচার ইমাজিনেশনে প্রতিযোগিতায় প্রথম রানারআপ, মস্কো ফটোগ্রাফি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক, তুরস্কে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টে অনারেবল মেনশন এবং একবার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় তৃতীয়, তুরস্কে ইব্রাহীম জামান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনারেবল মেনশন, সার্বিয়ায় ইন্টারন্যাশনাল স্যালন রিফ্লেকশনে গোল্ড মেডেল পেয়েছেন।

তৌহিদ পারভেজের তোলা ছবি যুক্তরাষ্ট্রের ফোর্বস, ইনসাইডার, অস্ট্রেলিয়ার ডাই প্রেস, মেক্সিকোর ইউনিভিশন, লন্ডনের ডেইলি মেইলসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত