দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল ৪
৪. শিক্ষক ক্লাসে গ্রিকসভ্যতা পড়ানোর পর ছাত্রছাত্রীদের বলেছেন, মানবসভ্যতায় গ্রিকদের অবদান অবিস্মরণীয়। শিক্ষায় সাহিত্য, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, দর্শনের প্রতিটি শাখায় রয়েছে তাদের সুস্পষ্ট ছাপ। গ্রিকসভ্যতার প্রভাব এখনো বিশে^ বিরাজমান।
ক. ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কী?
খ. মাইসেনাইয়েন সভ্যতা বলতে কী বোঝো? বিস্তারিত ব্যাখ্যা করো।
গ. পাঠ্যপুস্তকের আলোকে শিক্ষাক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান উল্লেখ করো।
উত্তর
ক. সিন্ধুসভ্যতা।
খ. মাইসেনাইয়েনসভ্যতা হলোপ্রাচীন উন্নত গ্রিক নাগরিক সভ্যতা দুটির একটি। ৬০০ বছরজুড়ে সভ্যতাটি বিকশিত হয়েছে। ১৭, ০০-১১, ০০ বিসিই পর্যন্ত এই সভ্যতা স্থায়ী ছিল। ধ্বংস হয়েছে ব্রোঞ্জ যুগের শেষে। বোঞ্জ যুগের সভ্যতাটির ১৫০০ থেকে ১৩০০ বিসিই ছিল স্বর্ণসময়। এই সভ্যতার মূল কেন্দ্রভূমি ‘মাইসেনে’ শহরের নামানুসারে সভ্যতাটির নামকরণ করা হয়েছে। সভ্যতাটির মূল আকর্ষণ আজও তাদের স্থাপত্যশিল্প, শিল্পকলা ও ধর্মবোধ। এই সভ্যতার মানুষরা ইতিহাসে মাইসেনেনিয়ান নামে পরিচিত। তারা গ্রিসের মূল অংশের বেশির ভাগ, বেশ কটি দ্বীপও শাসন করতেন। ব্রোঞ্জ যুগের অন্যান্য সভ্যতার মধ্যে ইতিহাসের দ্বীপ দেশ ক্রিপাস, লিভান্ট থেকে প্রাচীন মিসরজুড়ে তারা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন। মাইসেনেনিয়ান কিংবদন্তি বীরদের মধ্যে আছেন আগামেনন, একিলিস প্রমুখ। হেলেন অব ট্রয়ের জন্য টোজান যুদ্ধে হেরে তারা বিলুপ্ত হয়ে যান।
গ. মানবসভ্যতায় প্রাচীন গ্রিকদের অবিস্মরণীয় অবদান আছে। শিক্ষা, ইতিহাস, ভূগোল, দর্শন, পদার্থবিদ্যা, সাহিত্যের প্রতিটি শাখায় এই সভ্যতার প্রভাব বিশ্বজুড়ে এখনো আছে। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী-গুণীরা ঐতিহাসিক, দার্শনিক, লেখক, কবিদের জ্ঞান আজও অনুসরণীয়। তারা নৈতিক, ধর্মীয়, সাধারণ ও বিশেষ শিক্ষা দিয়েছেন। কেউ কেউ মনে করতেন, সুশিক্ষত নাগরিকের হাতে দেশের শাসনভার দেওয়া উচিত। সরকারের জনগণের চাহিদা ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী শিক্ষাব্যবস্থা থাকা প্রয়োজন। তাদের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলাবোধ। স্বাধীন নগররাষ্ট্রগুলোতে তারা পড়াতেন। গ্রিসের ছেলেরা সাত বছর বয়স থেকে পাঠশালায় যেত। ধনীদের ছেলেমেয়েদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া শেখানো হতো। কারিগর ও কৃষকের ছেলেরাও প্রাথমিক শিক্ষা পেত। তবে দাসদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়তে পারত না। শিক্ষাব্যবস্থায় তাদের নীতিগুলো আজও কার্যকর আছে।
