বেতাগী পৌর নির্বাচন

স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:১১ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হওয়ায় বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু এ তথ্য নিশ্চিত করেন।

সাহাবুদ্দিন সাবু জানান, বেতাগী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা গত বৃহস্পতিবার বিকেলে বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এ সভার আলোচ্য বিষয় ছিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন। দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়।

তবে এ ব্যাপারে জানতে চাইলে মাহমুদুল হাসান মহসীন বলেন, ‘আমাকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এমন কোনো চিঠি আমি পাইনি। এমনকি আমাকে মৌখিকভাবেও কেউ জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত