তারকা না হয়েও খোলামেলা জীবন যাপনের কারণে খবরের শিরোনামে থাকেন জ্যাকি শ্রফের মেয়ে বাস্কেটবল কোচ কৃষ্ণা শ্রফ। বর্তমানে দুবাইতে রয়েছেন অবকাশে। সেখানে গোলাপি বিকিনিতে তোলা ছবির কারণে শুধু নেট জনতা নয়, সাবেক প্রেমিকেরও মনোযোগ কাড়লেন তিনি।
বিকিনিতে ছবি পোস্ট করে কৃষ্ণা লেখেন, ডিএনডি। অন্য ছবিতে নতুন প্রেমিক নুসরাতকে চুম্বন করতে দেখা যায় তাকে, যে কিনা খ্যাতনামা রন্ধনশিল্পী।
এ দিকে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে কৃষ্ণার ঘনিষ্ঠ ছবিতে সাবেক বয়ফ্রেন্ড ইবানের কমেন্ট ভাইরাল হয়। তিনি লেখেন, “ড্যাং তুমি এত দ্রুত ভুলে যেতে পারলে! এক সপ্তাহও হয়নি আমাদের বিচ্ছেদ হয়েছে। আরও কিছুটা সময় আমরা অপেক্ষা করতেই পারতাম।”
পরে একজন সান্ত্বনা দিতে গেলে ইবান অবশ্য লেখেন তিনি মজা করছিলেন।
এক সপ্তাহ আগেই বাস্কেটবল খেলোয়াড় ইবানের সঙ্গে বিচ্ছেদ হয় কৃষ্ণার। সে কথা ইনস্টাগ্রামে জানান এ তরুণী। এমনকি সাবেকের সব ছবি মুছেও দেন।
কৃষ্ণা অনুরাগীদের অনুরোধ করেন ইবানে সঙ্গে কোনো ছবিতে যেন তাকে ট্যাগ না করা হয়। অন্যদিকে ইবান লেখেন, “দূরত্বগুলো কখনই আসল বন্ধুত্বকে প্রভাবিত করে না, ভালোবাসা সবকিছু অগ্রাহ্য করে।”
