শাহ্জালালে আরও একটি ২৫০ কেজির জিপি বোমা উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার বেলা ১১টার দিকে ২৫০ কেজি ওজনের আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। 

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর ন্যায় এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। এর আগে একই ধরনের আরও ২টি জিপি বোমা উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ছিল ২৫০ কেজি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত