হাটহাজারীতে দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:১৬ পিএম

দৈনিক দেশ রূপান্তর এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় হাটহাজারী উপজেলা মিলনায়তনে র‌্যালি এবং কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি মোহাম্মদ শরীফ উল্লাহ, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আফসার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজম উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ইউপি চেয়ারম্যান আলমগীর জানান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সুলতান উল আলম চৌধুরী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, পূজা পুরুষের সাধারণ সম্পাদক রিমন মুহুরীসহ সকল গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত