র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেল তিনটায় রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকা থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে স্থানীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ কার্যালয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র কালায়ন চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, রাঙামাটি পৌরসভার সাবেক কমিশনার ফিরোজ আল মাহমুদ, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, জেলা খেলাঘর আসর ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, পরিবেশকর্মী ও সাংবাদিক হেফাজত সবুজ, কনফিডেন্স ক্রিকেট একাডেমির পরিচালক নাছির উদ্দিন সোহেল, শহর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম রাসেল, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক আলমগীর, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নিশু সাহা, সাংবাদিক সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মিশু দে, দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র সিনিয়র আলোকচিত্রী তৌসিফ মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় অতিথিবৃন্দ দেশ রূপান্তরের সমৃদ্ধি কামনা করেন।
