ভোলায় নানা আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম

ভোলায় র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে ভোলা প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় কেক কেটে আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। 

আলোচনা সভায় বক্তারা খুব অল্প সময়ে দেশ রূপান্তর পাঠকের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করেন।

সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত