'দেশ রূপান্তর গণমানুষের প্রতিনিধিত্ব করছে'

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

'দেশ রূপান্তর খুব অল্প সময়ে দেশ ও জনগণের আস্থা অর্জন করে গণমানুষের প্রতিনিধিত্ব করছে। দেশ রূপান্তরে প্রতিটি শ্রেণি, পেশা, দল-মত নির্বিশেষে সবার চাওয়া- পাওয়ার কথা প্রকাশিত হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সাফল্য সম্ভাবনা সবকিছুর মিশেলে পরিপূর্ণ একটি পত্রিকা দেশ রূপান্তর'। 

রোববার বেলা ১২টায় দিনাজপুরের বিরামপুরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তরা এসব বলেন। 

পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্ব্যৈত্ব কুমার। 

আরো উপস্থিত ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাসুদ রানা, গ্রামীণফোন কাস্টমার কেয়ারের ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, উপদেষ্টা সাইফুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান, পত্রিকা এজেন্ট আবু হোসেন, বিরামপুর সংবাদদাতা এএসএম আলমগীর প্রমুখ। 

বিরামপুর সংবাদদাতা এএসএম আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি অদ্ব্যৈত্ব কুমার বলেন, খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত সাহাসিকতার সঙ্গে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ রূপান্তর সব প্রকার পাঠকের কাছে আস্থা অর্জন করেছে। 

প্রভাষক রফিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক গণমাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে দেশ রূপান্তর গণমানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রতিনিয়ত দেশ রূপান্তরে দেশের প্রকৃত প্রতিচ্ছবি ফুটে উঠছে। 

বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী বলেন, শুধু অনিয়ম-দুর্নীতি নয় সাফল্য ও সম্ভাবনার ব্যপকভাবে তুলে ধরছে দেশ রূপান্তর। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশ রূপান্তর পথ দেখাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত