পাঠাগারে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য অনুদান দেওয়া হবে : খালিদ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

বেসরকারি পাঠাগারে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। গতকাল রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ৮০০টির অধিক রেজিস্টার্ড বেসরকারি পাঠাগার গড়ে উঠেছে। কিন্তু দেখাশোনার জন্য জনবল না থাকার কারণে এসব পাঠাগার সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। সেটি বিবেচনায় নিয়ে এসব পাঠাগারে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় হতে অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন অর্থনৈতিক কোড সৃষ্টি করা হবে যাতে প্রতি বছর বেসরকারি পাঠাগারের লাইব্রেরিয়ানদের বেতন পরিশোধের জন্য অনুদান প্রদান করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত