প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ চলছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
রবিবার মধ্য রাতে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার কম্বল নিয়ে ছুটে যান অসহায়, ছিন্নমূল, ভাসমান ও দরিদ্র মানুষগুলোর কাছে। যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে রাত কাটান তাদের শরীরে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আখাউড়ার রেলওয় স্টেশন, আজমপুর বাজার, এতিমখানায়, সড়ক বাজার, শ্মশানসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম।
