জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত স্থান কুমিল্লার দাউদকান্দির ‘বঙ্গবন্ধু মঞ্চ’ পুনরুদ্ধারের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দাউদকান্দিবাসী’র ব্যানারে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। পরে মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপনের দাবি জানিয়ে পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
তিনি বলেন, ১৯৭৪ সালের ৪ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাউদকান্দির পুরনো ফেরিঘাটে একটি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন। এরপর ইতিহাসের সাক্ষী ওই মঞ্চের নাম হয় ‘বঙ্গবন্ধু মঞ্চ’। ওই সময়ের সংবাদপত্রে এই মঞ্চের কথা উল্লেখ রয়েছে।
