ইসরায়েলকে স্বীকৃতি দিতে মিত্রদের চাপে পাকিস্তান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১২:১২ এএম

পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন সংকটের সমাধান না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না। এ বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে কোনো ধরনের চাপ নেই বলেও দাবি করেছে দেশটি।

কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর পরপরই খবর রটে, ইসলামাবাদ গোপনে ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে। মূলত ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম এই দাবি করেছিল। তবে সেটি অস্বীকার করেছে ইসলামাবাদ।

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো চাপ রয়েছে কি-না জানতে চাইলে কোরেশি জানান, তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন, ফিলিস্তিন ও কাশ্মীরের প্রতি পাকিস্তানিদের আবেগ ও অনুভূতির গভীরতা কতটা। আমিরাতি মন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন পাকিস্তানি মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত