যত প্রতিকূলতাই আসুক লক্ষ্য বিচ্যুত হব না : তাপস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ এএম

যত প্রতিকূলতাই আসুক, সমস্যা আসুক না কেন, সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চম বোর্ড সভায় এ মন্তব্য করেন তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে এ করোনা মহামারীর মাঝেও মানব উন্নয়ন সমীক্ষা-২০২০ এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদের তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমরা সেই লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হব না। যত প্রতিকূলতাই আসুক, যত সমস্যা আসুক ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত