গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিতে সম্প্রতি ‘তাহের আহমেদ-সুরাইয়া বেগম ফাউন্ডেশন’র সৌজন্যে ফেনী সদরের সোনাপুর জামাল উদ্দিন মজুমদার বাড়ির আলম স্যার স্মৃতি পাঠাগারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর রিজিওনাল হেড গিয়াস উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ বিন আলম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদসহ আরো অনেকে।
এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জুবায়ের ইবনে খায়ের, ক্যাপ্টেন ডা. কানিজ ফাতেমা নিশি এবং ডা. ফাহিম হোসেন। সার্বিক সহযোগীতায় ছিল ফেনী মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
আয়োজকরা জানান, উক্ত মেডিকেল ক্যাম্পে গ্রামবাসী অভূতপূর্ব সাড়া দেয়। প্রায় ৪৫০ গ্রামবাসীকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। ভবিষতে ও এ ধরনের বিভিন্ন সামাজিক কাজে উক্ত ফাউন্ডেশন কাজ করবে বলে জানান আয়োজকরা।
