ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ থেকে হবে ১০ দলের। বৃহস্পতিবার আহমেদাবাদে ভারতীয় বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নেওয়া হয় এই সিদ্ধান্ত। সেই মিটিংয়েই চূড়ান্ত হয় ভারতের প্রধান নির্বাচক কমিটির চেয়ারম্যান হবেন সাবেক পেসার চেতন শর্মা।
টিম বাড়ানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন যোগ করা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো এক রাজ্য থেকে একটা দল থাকবে। একই দিনে সিদ্ধান্ত হয় নির্বাচন প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন আরও দুজন। তারা হলেন, সাবেক পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিস মোহান্তি। ফলে ভারতের নির্বাচক কমিটি এখন পাঁচ সদস্যের। সভায় আরও জানানো হয় ১০ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে ভারতের ঘরোয়া ক্রিকেট শুরু হবে।
