জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল।
শনিবার ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুলকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে তারা। চ্যাম্পিয়ন দলের চার গোলদাতা- হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্কুল ফুটবল কমিটির ব্যবস্থাপনায়ে আয়োজিত আসরটিতে চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি ও মেডেল ছাড়াও ১ লক্ষ টাকা অর্থ পুরস্কার পেয়েছে বহুমুখী কলেজিয়েট স্কুল।
রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) ও সেরা খেলোয়াড় ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর, ম্যান অব দ্য ফাইনাল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের হাসান হাওলাদার, সেরা গোলরক্ষক বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের হাবিবুর রহমান। তাদের ও অংশগ্রহণকারী অন্যান্য দলকে ট্রফি প্রদান করা হয়।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
