তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী যারা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:১৮ পিএম

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। 

পৌরসভা নির্বাচনে তৃতীয় ধাপে দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় এন, এ, এম, জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় মো. মামুন সরকার, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খন্দকার মো. জাহাঙ্গীর আলম, বগুড়ার ধুনট পৌরসভায় টি আই এম নুরুন্নবী, শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় মো. মোমিনুল হক (শিলু), কাহালু পৌরসভায় মো. হেলাল উদ্দিন কবিরাজকে মেয়র প্রার্থী করা হয়েছে।

এ ছাড়া নন্দীগ্রাম পৌরসভায় মো. আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেেলার রহনপুর পৌরসভায় মো. গোলাম রাব্বানী বিশ্বাস, নওগাঁর ধামইরহাট পৌরসভায় মো. আমিনুর রহমান, নওগাঁ পৌরসভায় নির্মল কৃষ্ণ সাহা, রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় মো. আমির হোসেন (আমিন), মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভাায় মো. শহিদুজ্জামান, নাটোর জেলার সিংড়া পৌরসভায় মো. জান্নাতুল ফেরদৌস, পাবনা জেলার পাবনা পৌরসভায় আলী মুর্তজা বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় মো. মতিয়ার রহমান আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন। 

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু পৌরসভায় মো. ফারুক হোসেন, কোটচাঁদপুর পৌরসভায় মো. শাহাজান আলী, যশোরের মনিরামপুর পৌরসভায় কাজী মাহমুদুল হাসান, নড়াইলের নড়াইল পৌরসভায় আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভায় মো. ওয়াহিদুজ্জামান (হীরা), বাগেরহাটের মোরেলগঞ্জে এস. এম. মনিরুল হক, খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মো মনিরুজ্জামান, বরগুনা পৌরসভায় মো. কামরুল আহসান মহারাজকে মেয়র প্রার্থী করা হয়েছে। 

এ ছাড়া পাথরঘাটা পৌরসভায় মো. আনোয়ার হোসেন আকন, ভোলায় বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম, দৌলতখানে মো. জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে মো. হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী মো. গোলাম কবির , টাঙ্গাইলের টাঙ্গাইল পৌরসভায় এস এম সিরাজুল হক , মির্জাপুর পৌরসভায় সালমা আক্তার, ভূঞাপুর পৌরসভায় মো. মাসুদুল হক মাসুদ, সখিপুরে মো. আবু হানিফ আজাদ, মধুপুরে মো. সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জের কটিয়াদী মো. শওকত উসমান, মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ পৌরসভায় মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ীর, পাংশায় মো. ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মো. আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার, জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ, জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মো. মনির উদ্দিন, শেরপুুরের নকলায় মো. হাফিজুর রহমান, নালিতাবাড়ী পৌরসভায় মো. আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকা পৌরসভায় এ, কে, এম মেজবাহ উদ্দিন, ত্রিশালে মো. নবী নেওয়াজ সরকার, গৌরীপুুরে মো. শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জে মো. হাবিবুর রহমান, নেত্রকোনার দূর্গাপুর পৌরসভায় মো. আলা উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মোহাম্মদ রুহেল আহমদ, জকিগঞ্জের মো. খলিল উদ্দিন, মৌলভীবাজারে মৌলভীবাজার পৌরসভায় মো. ফজলুর রহমান, কুমিল্লার লাকসাম পৌরসভায় মো. আবুল খায়ের, বরুড়ায় মো. বক্তার হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভায় মো. মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় আ স ম মাহবুব-উল আলম, ফেনীর ফেনী পৌরসভায় মো. নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার  চৌমুনী পৌরসভায় আক্তার হোসেন, হাতিয়া পৌরসভায় কে এম ওবায়েদ উল্যাহ, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় মো. আবুল খায়ের পাটওয়ারী মেয়র পদে ক্ষমতাসীনদের প্রার্থী হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত