ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৩৩ এএম

ফেনীর সোনাগাজী উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ১৭ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৩ শিশুর বয়স ছয় বছরের মধ্যে। গত ২৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত ৩৮৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার সরেজমিন হাসপাতালে গিয়ে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩১ শিশুকে চিকিৎসাধীন পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবন্ধন বই থেকে জানা গেছে, ১ থেকে ২৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৮০০ রোগী ভর্তি করা হয়েছে, এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল করিম ও মোহাম্মদ ইসমাইল জানান, গত ২৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যাদের অধিকাংশ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন চর চান্দিয়া গ্রামের আবুল হোসেন বলেন, গত শুক্রবার সকালে তার এক বছর বয়সী ছেলে মোহাম্মদ তামিমের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। এর কিছুক্ষণ পর থেকে ডায়রিয়া দেখা দেয়। নিয়ন্ত্রণে না আসায় দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ আরমান বিন আবদুল্লাহ বলেন, শিশুদের মধ্যে ডায়রিয়াা ও নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি। রোটা ভাইরাসের কারণে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, শীত আসায় ঠা-াজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।লাইব্রেরি অংশে রয়েছে কোরআনের অনুবাদ, তাফসির ও এ বিষয়ক গ্রন্থের বিশাল সংগ্রহ। রয়েছে লাইব্রেরির ডিজিটাল সুযোগ-সুবিধাও। কোরআন বিষয়ক ৫০ হাজার গবেষণা গ্রন্থ ই-লাইব্রেরিতে যুক্ত করা হয়েছে, যা শিগগিরই গবেষকদের জন্য উন্মুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত