ডিজিটাল ইভেন্টের মাধ্যমে গতকাল টিভিএস অটো বাংলাদেশ এনেছে অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি’র সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি।
স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সঙ্গে এই মোটরসাইকেলে রয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স।
ডিজিটাল প্ল্যাটফর্মে এই মোটরসাইকেল উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায়।
এক বিবৃতিতে জে একরাম হোসাইন বলেন, ‘টিভিএস আপ্যাচি আরটিআর সিরিজটি ইতিমধ্যেই বাংলাদেশে গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এর নতুন যেকোনো ভার্সনই বাইকপ্রেমীদের জন্য খুবই এক্সসাইটিং একটি বিষয়। অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি’র সঙ্গে স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি এখানকার বাইকারদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফিচার। পাশাপাশি নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স স্থানীয় মার্কেটে এর অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ২৩৫টি সেলস সার্ভিস ও পার্টস ডিলার পয়েন্টে পাওয়া যাবে।’
আরও জানান, কোম্পানিটির যাত্রা শুরুর প্রায় ১৪ বছর পর এলো ফোর-ভি সঙ্গে স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সংস্করণ যাতে বাইকাররা পাবেন স্পোর্টস বাইকের অনুভূতি। লুক থেকে শুরু করে সবকিছুতেই মোটরসাইকেলটিতে রয়েছে নতুনত্ব। এতে মোটরসাইকেলের সঙ্গে বাইক রাইডারের স্মার্টফোনটিকে টিভিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে যুক্ত করবে যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এই অ্যাপের সাহায্যে বাইক রাইডার মোটরসাইকেল চালানো অবস্থায় এলসিডি ডিজিটাল মিটারে বেশ কয়েকটি ফিচার যেমন কল-এসএমএস অ্যালার্ট, নেভিগেশনের সহায়তা, কম জ্বালানি সতর্কতা ইত্যাদি দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
এক্স কানেক্টের ফিচারগুলোকে নিয়ন্ত্রণ করতে মোটরসাইকেলের হ্যান্ডেলবারের বা দিকের ইউনিটে একটি নতুন সুইচ দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এর রেস টেলিমেট্রি অপশন যেমন টপ স্পিড, অ্যাভারেজ স্পিড, লীন অ্যাঙ্গেল এবং আরপিএমের সঙ্গে গিয়ার শিফট প্যাটার্নের গ্রাফ প্যারামিটারগুলোর অনেক তথ্য রাইডার খুব সহজেই টিভিএস স্মার্ট-এক্স-কানেক্ট অ্যাপে দেখতে পারবেন।
এতে রয়েছে ১৫৯.৭ সিসি পাওয়ারফুল ইঞ্জিন ও টিভিএস মোটর কোম্পানির গ্লোবাল স্বত্বাধিকারী ওথ্রিসি ও র্যাম-এয়ার এসিস্ট টেকনোলজি। এই ওথ্রিসি বা ওয়েল কুলড টেকনোলজি ও র্যাম-এয়ার এসিস্ট ইঞ্জিন ঠান্ডা রাখবে সাধারণ ইঞ্জিনের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৬০ সিসি সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল এই ইঞ্জিন ৮০০০ আরপিএমে ১৬.৫ পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম যা মাত্র ৪.৭৩ সেকেন্ডেই দেবে ০-৬০ কিলোমিটার স্পিড। ৪টি ভাল্ভ সমৃদ্ধ এই মোটরসাইকেলটিতে রয়েছে ডাবল ব্যারেল এগজাস্ট যা ইঞ্জিনকে দেবে স্মুথ রেসিং সাউন্ড। এতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক শক্ অ্যাবজরভার ম্যানুফ্যাকচারার কর্তৃক প্রস্তুতকৃত গ্যাস ফিল্ড মনোশক্ অ্যাবজরভার যা সাতটি ধাপে অ্যাডজাস্ট করা সম্ভব। ব্যবহার করা হয়েছে ২৭০ এমএম রোটো পেটাল ফ্রন্ট ব্রেকিং সিস্টেম ও ২০০ এমএম রিয়ার ডিস্ক ব্রেক যা গাড়ির গতি কমিয়ে ঝুঁকিমুক্ত স্মুথ ব্রেক দেবে তাৎক্ষণিক। বেস্ট ক্লাস ফোমে বানানো রেসিং ডুয়েল টোন সিট দেবে বাড়তি স্বাচ্ছন্দ্য। সঙ্গে সুরক্ষাও।
অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি-এর নতুন সংস্করণটির সিঙ্গেল ডিস্কের বিক্রয় মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা এবং ডাবল ডিস্কের বিক্রয় মূল্য ১ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শো-রুম ও ডিলার পয়েন্টে রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং মেটালিক ব্লু রঙে পাওয়া যাবে।
