স্বাধীনতার চেতনা হৃদয়ে ধারণ করতে হবে : আইজিপি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:৩০ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত অমানিশার অন্ধকারে নিমজ্জিত জাতি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমবেত হয়েছিল। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এক নদী রক্তের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। তাই স্বাধীনতার চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। একে ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে ‘চেতনায় স্বাধীনতা’ ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

৮০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও ২৫ ফুট উচ্চতার ম্যুরালটির মূল উপজীব্য মাস্তুলসহ নৌকার প্রতিচ্ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত