নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জ উপজেলায় ১০ হাজার শীতার্তকে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শীতার্তদের এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের কায়েত ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন, ইউপি সদস্য মোয়াজ্জেম, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হাই, আবুল হোসেন, মাসুম মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুন্না, জামান ব্যাপারী, আলাউদ্দিন মিয়া, মহিলা লীগ নেত্রী স্বপ্না, রত্না, ইয়াসমিন প্রমুখ।
এ সময় আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, বসুন্ধরা ও রংধনু গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। বসুন্ধরা ও রংধনু গ্রুপ রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে সব রকম সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কায়েতপাড়া ইউনিয়নে ১০ হাজার শীতার্তের কম্বল বিতরণ করা হয়। উপজেলার আরও বাকি ইউনিয়ন গুলোতে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। এ ছাড়া করোনাকালীন সময়ও বসুন্ধরা ও রংধনু গ্রুপ সাধারণ মানুষের পাশে ছিল ও ভবিষ্যতেও থাকবে।
