‘জীবনের জন্য পাখি, তাদেরকে সযতেœ রাখি’ এ প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ ও ইংরেজি নববর্ষ উপলক্ষে গতকাল মাগুরার মহম্মদপুরের নোহাটা এলাকায় সাইকেল র্যালি হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় শীতে আসা অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক এ সাইকেল র্যালি করে নোহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি সংগঠন।
সকালে নোহাটা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে পার্শ্ববর্তী ইছমতি বিলের চারপাশ এবং ইউনিয়নের কয়েকটি গ্রামসহ ১৫ কিলোমিটার এলাকায় সাইকেল নিয়ে নানা প্রচার শেষে নোহাটা বাজারে এসে আলোচনা সভা করে। নোহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী। বক্তব্য দেন নোহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া, শাহাজাহান মিয়া প্রমুখ।
