হাকিমপুর ও ইবিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১১:১৭ পিএম

দিনাজপুরের হাকিমপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের হিলি বাজারের বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেন, ছাত্রনেতা কাজল হোসেন, চঞ্চল, চন্দনসহ অনেকে।

অপরদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল মুভিং গেটের পাশে কেক কাটে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল। পরে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সংক্ষিপ্ত শোভাযাত্রা করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত