নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জ উপজেলায় ১০ হাজার শীতার্তকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শীতার্তদের এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এসময় বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, হাজি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগের কায়েত ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন, ইউপি সদস্য মোয়াজ্জেম, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হাই, আবুল হোসেন, মাসুম মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুন্না, জামান ব্যাপারী, আলাউদ্দিন মিয়া, মহিলা লীগ নেত্রী স্বপ্না, রত্না, ইয়াছমিন প্রমুখ।
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, উপজেলার বাকি ইউনিয়নগুলোতে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। এছাড়া করোনাকালেও বসুন্ধরা ও রংধনু গ্রুপ সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
