রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল সোয়েটার ও গ্যাবাডিং প্যান্ট।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, জানতে পেরেছি সকাল সাতটার দিকে কারওয়ান বাজার শুটকি পট্টি এলাকায় রেললাইনর কোনো ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হযন ওই ব্যক্তি।
পরে পথচারীরা তাকে আহত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে দিলে ওই সিএনজি চালক তাকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে যাযন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাকে দেখে ভবঘুরে প্রকৃতির বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
