মুম্বাইয়ে নতুন বাড়ি খুঁজছেন রিয়া চক্রবর্তী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১১:১৪ পিএম

জেল থেকে ছাড়া পাওয়ার প্রায় মাস খানেক পর প্রথমবার বাড়ির বাইরে দেখা গেল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।  রবিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ভাই সৌভিককে নিয়ে নতুন বাড়ির সন্ধান করতে দেখা গেল রিয়াকে। এদিন রিয়ার টি-শার্টে লেখা ছিল 'ভালোবাসাই শক্তি'।  সৌভিকের পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো জ্যাকেট।

গত ৭ অক্টোবরে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। সৌভিক গত ২ ডিসেম্বর জামিনে ছাড়া পান। তাকে গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা পারসনদের অনুরোধ সত্ত্বেও ক্যামেরার সামনে পোজ দিতে অস্বীকার করেন রিয়া ও সৌভিক।  রিয়া পাপারাৎজিকে জানিয়ে দেন তারা যেন তাকে অনুসরণ না করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত