স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

ভ্যাকসিন পেতে অগ্রাধিকার চান সংস্কৃতিকর্মীরা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:৩৭ এএম

করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রথম তালিকায় শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল রবিবার স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এর আগে গত নভেম্বরে এক অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছিলেন, করোনার ভ্যাকসিন দেশে এলে প্রথম ধাপে দেশবরেণ্য গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

গোলাম কুদ্দুছ গতকাল বলেন, ‘ভ্যাকসিন আসার পর কারা আগে পাবেন, সেই তালিকায় সংস্কৃতিকর্মীদের নাম না দেখে হতাশ হয়েছি। অথচ করোনায় দেশের অনেক গুণী সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মী মারা যাচ্ছেন। তাই আমরা বলতে চাই, ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপের তালিকায় যেন সংস্কৃতিককর্মীদের রাখা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত