টিএসসির সংস্কার

গণপূর্তের নকশা পছন্দ হয়নি ঢাবি কর্তৃপক্ষের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:৩৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংস্কার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতার মধ্যেই  গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে প্রথম সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গণপূর্ত টিএসসির সংস্কারের যে খসড়া নকশা উপস্থাপন করে তা পছন্দ করেনি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কনফারেন্স রুমে এ সভা হয়। পূর্তের অতিরিক্ত প্রকৌশলীর নেতৃত্বে একটি দল এতে অংশ নেয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সভায় অংশ নেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।

সভা সূত্র জানায়, গণপূর্তের পক্ষে একটি খসড়া নকশা প্রদর্শন করা হয়। তবে এই নকশা পছন্দ হয়নি ঢাবি কর্তৃপক্ষের। নকশাতে দেখানো হয়েছে, টিএসসির পুরাতন সব ভবন ভেঙে নতুন তিনটি ভবন নির্মাণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত