ফের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হলেন ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান।
সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আতিক।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং বন ও পরিবেশ উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনর স্বাক্ষরিত প্যাডে ৪৮ সদস্যের এ কমিটিতে ফের স্থান পান আতিক।
জানা যায়, আতিক ১৯৯৫ সালে দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ পাস করেণ। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। তিনি ২০১৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবেও কাজ করেছেন। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষাবিষয়ক সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন।
বর্তমানে দোহারের ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভাপতি হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র (সবুজ পরিবেশ আন্দোলন) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন এলাকার ছাত্র ও যুবকদেরও কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে স্কুলভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ‘সবুজ স্কুল সবুজ দেশ, গড়ব দ্রুত বাংলাদেশ’ পরিচালনা করে যাচ্ছেন।
