প্রধানমন্ত্রীর উপহার নিয়ে প্রস্তুত মহাদেবপুর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৭:৪৭ পিএম

‘মুজিববর্ষে কেউ থাকবে না গৃহহীন’ সরকারের এই প্রত্যয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলার ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে জন্য প্রধানমন্ত্রীর উপহার বাড়ি নিয়ে প্রস্তুত উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ফাজিলপুর মৌজার খাস জমিতে ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে ১৩টি এবং এনায়েতপুর ইউনিয়নের সুজাইল বাজারে ৫টি বাড়ি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি বাড়িতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এতে থাকবে দুটি বেডরুম, একটি কিচেন ও একটি টয়লেট ।

গৃহহীন ও ভূমিহীন চিন্তরাণী দেশ রূপান্তরকে জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই অন্যর জমিতে বন দিয়ে একটি ঘর বানিয়ে সেখানে সন্তান কে নিয়ে বসবাস করতেন। বর্ষার সময় বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি জমে পুকুরের মতো হয়ে যেতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি পাকা বাড়ি উপহার দিচ্ছে। আমরা নতুন পাকা বাড়িতে কয়েক দিনের মধ্যেই উঠব। এখন আর আমার সন্তান কে নিয়ে বৃষ্টি হলেও কোন অসুবিধা হবে না।

মহাদেবপুর উপজেলা অফিসার মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমি পাকা বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একাধিকবার উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করা হয়। আমরা গৃহহীন ও ভূমিহীনদের জন্য মানসম্মত উপহার প্রস্তুত করতে পেরেছি। এসব ৩৪ পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থাও থাকছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত