‘রূপায়ণ সিটি’ ব্র্যান্ডের প্রকল্প রূপায়ণ সিটি উত্তরায় বিশ্বমানের এক্সপেরিয়েন্স মল ‘রূপায়ণ ম্যাক্সাস’-এর বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে ডিইপিসি গ্লোবাল সলিউশন এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে গত সোমবার চুক্তি হয়।
রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলের উপস্থিতিতে ডিইপিসি গ্লোবাল সলিউশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হাসিবুর রহমান এবং রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর আগে মাহির আলী খাঁন রাতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিইপিসি গ্লোবাল সলিউশনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন হেড অব রূপায়ণ ম্যাক্সাস হানিফ হাকিম, রূপায়ণ সিটি উত্তরার জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডডি) সৈয়দ আবদুল্লাহ রাজু এবং ডিইপিসির পার্টনার এ কে এম মিজানুর রহমান।
এই চুক্তির আওতায় ডিইপিসি গ্লোবাল সলিউশন এক্সপেরিয়েন্স মল ‘রূপায়ণ ম্যাক্সাস’-এর বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে।
তিরিশ লাখ স্কয়ার ফিটের বিশ্বমানের এক্সপেরিয়েন্স মল ‘রূপায়ণ ম্যাক্সাস’-এ থাকবে সুপার মার্কেট, রিটেইল শপ, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শপ, সিনেপ্লেক্স, ফুড কোর্ট, আইস স্কেটিং, ট্যারেস ক্যাফে, ইনডোর থিম পার্ক, করপোরেট অফিস এবং ইন্টারন্যাশনাল হোটেল। এই এক্সপেরিয়েন্স মলে দেশি গ্রাহকদের কাছে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শপ ও ইন্টারন্যাশনাল হোটেল ব্র্যান্ডকে স্থাপন করতে কাজ করবে ডিইপিসি।
