ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলতাফ হোসেন নামে এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ বলেন, ‘লিখিত অভিযোগ আসার পর ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাসিমুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ পূর্বশত্রুতার জের ধরে গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা মেঘনা ভবনের সামনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেন নাসিমুজ্জামান।
