বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৩:০৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে মিনি ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. জসিম উদ্দীন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পিএবি সড়কের বাঁশখালীর পাইরাং হট্টইল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৩ জন।

নিহত মো. জসিম উদ্দীন চৌধুরী সরল ইউনিয়নের মৃত শফিকুর রহমান চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিকশা পাইরাং হট্টইলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা বেপরোয়া গতির একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি অটোরিকশার যাত্রী মো. জসিম উদ্দীন চৌধুরী। এ সময় আহত ৩ যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা পতিত মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘দুর্ঘটনা পতিত মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মিনি ট্রাক-ডেম্পার এবং লাইসেন্স বিহীন চালকদের অচিরেই আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত