গাজীপুরে রিভলবারসহ আটক ৩

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:৪৭ এএম

গাজীপুরে রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলো ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আল ইমরান (২৫), কক্সবাজার পৌর এলাকার পেশকারপাড়া এলাকার সাইদুল ইসলাম বাপ্পি (২৯) ও গাজীপুর নগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার শান্তা ইসলাম সাথী (৩৫)। র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে একটি রিভলবার ও দুটি গুলিসহ আটক করা হয়। তারা উদ্ধার করা অস্ত্রের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য এনে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারি বিক্রি করত। ওই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত