পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এশিয়ান ইউনিভার্সিটির পাঁচটি বিভাগের সাতটি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির ক্ষেত্রে ইউজিসির নিষেধাজ্ঞা দেওয়া প্রোগ্রামগুলো হলোÑ বিএ (অনার্স) ইন বাংলা, এমএ ইন বাংলা, এমএসএস ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, বিএ (অনার্স) ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, এমএ ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, বিএড ও এমএড। গত বছর নভেম্বরে এশিয়ান ইউনিভার্সিটি পরিদর্শনে যায় ইউজিসির পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি। সরেজমিন তদন্ত ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এশিয়ান ইউনিভার্সিটির বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয় পরিদর্শক দল।
