বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙায় গ্রেপ্তার নুর আলম ২ দিনের রিমান্ডে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার নুর আলমের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিশিয়াল আদালত। 

বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিট্রেটের আদালতের বিচারক আরিফুর রহমান এ আদেশ মঞ্জুর করেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১ জানুয়ারি বিকেলে উপজেলা শহরের থানা সড়কের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধর ম্যুরালের বেধিতে উঠে ইট দিয়ে আঘাত করে। এতে মু¨রাল আংশিক ভেঙে যায়। এ সময় স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশ সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত