হোমনায় প্রতিবন্ধী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণে আটক ৪

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

কুমিল্লার হোমনায় প্রতিবন্ধী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার চারকুড়িয়া গ্রাম থেকে  তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন, চারকুড়িয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫), মৃত মুজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানায়,  উপজেলার চারকুড়িয়া গ্রামে ২৯ ডিসেম্বর রাতে দুই সন্তানের জননী বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি গোপন রেখে  গ্রাম্য সালিসে বৈঠকে সমাধান করার চেষ্টা চালায় স্থানীয়রা। স্থানীয় গণমাধ্যমকর্মীর মাধ্যমে শুক্রবার রাতে ঘটনা জানতে পারি। পরবর্তীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম স্যারকে  ধর্ষণের বিষয়টি অবগত করি। পরে স্যারের নেতৃত্বে শনিবার ভোর থেকে অভিযান চালিয়ে ৪ ধর্ষককে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত