জামালপুরে সমবায় সমিতির ৫০ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০৪:০৭ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা চত্বরে যমুনা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিচালক আকবর আলী সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।

এ সময় তারা সদস্যদের আমানত দ্রুত ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন, স্বপন, মোর্শেদাসহ সমিতির সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আমানতকারীরা।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত