মাকে হত্যার দায়ে কুড়িগ্রামে ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত। মন্তাজুল আলম (৩৬) নামে ওই আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এই আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ২০ মার্চ দুপুরে জেলার রাজারহাট উপজেলার উমর পান্তাবাড়ি গ্রামে মন্তাজুলের মা মেহেরজান নিজ ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় অতর্কিতে মন্তাজুল মায়ের ঘরে ঢুকে কুড়াল দিয়ে তাকে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই মারা যান মেহেরজান। প্রতিবেশীরা এসে মন্তাজুলকে আটক করে বেঁধে রাখে।
পিপি আব্রাহাম লিংকন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্তাজুল হত্যার আগে তার মায়ের কাছে পোলাও মাংস খেতে চায়। মা এসব রান্না করে খেতে দেন। তারপর নামাজ পড়া অবস্থায় মাকে কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে তার মা নিহত হন।
