শাহজাদপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৪তম প্রয়াণ দিবস পালিত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৭:৫৭ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়ায় বৃহস্পতিবার নাট্যাচার্য সেলিম আল দীনের ১৪তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল, নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনাসভা, দোয়া মাহফিল ও কবিতা পাঠ। শাহজাদপুরের পূরবী থিয়েটার ও ভোর হোল এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মণির আক্তার খান তরু লোদী।

বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনু লোদী, শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুর রহমান।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম.জাহান, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ।  উপস্থিত ছিলেন, মুরাদ লোদী,সাগর বসাক, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সুমন লোদী,স্বাধীন,বায়জিদ,আপন,দীপ্ত প্রমুখ।

সব শেষে প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন, কবি মমতাজ উদ্দিন শেখ,কবি ম.জাহান, মাহবুবুর রহমান মিলন, জাকারিয়া ইসলাম ঠান্ডু,স্বাধীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত