দুই সিরিজ দেখে ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:২৩ এএম

উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ এবং নিউজিল্যান্ডে ৬টি ওয়ানডে ও টি-২০ ম্যাচ দেখে ক্রিকেটারদের সঙ্গে  নতুন কেন্দ্রীয় চুক্তির কথা ভাবছে বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান বলেছেন, ‘প্রতি বছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এ বছর যেহেতু আমরা ওই ধরনের পারফরম্যান্স দেখতে পারছি না, তাই যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুটো সিরিজ দেখে তারপরে হয়তো আমরা সিদ্ধান্ত নেব।’

গত বছরের মার্চে প্রথমবারের মতো লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বাংলাদেশের বোর্ড। যেখানে ১৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। দুই দলে কেবল আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। নিষিদ্ধ থাকার কারণে ছিলেন না সাকিব আল হাসান। করোনাভাইরাসের ছোবলে দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ক্রিকেট। এরপর কেবল হয়েছে প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে ক্রিকেটারদের যাচাই করার খুব বেশি সুযোগ হয়নি বোর্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত