মাসুম আওয়ালের কথা-সুরে সমীরের ‘একটু অন্যরকম তুই’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৬:১৭ পিএম

বছর শুরুতেই কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীরের নতুন গান, শিরোনাম ‘একটু অন্যরকম তুই’। তার জন্য কথা ও সুর করেছেন মাসুম আওয়াল।

ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে ভিডিওসহ নতুন গানটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সমীরের সঙ্গে মডেল হয়েছেন স্বর্ণালী।

নতুন গান প্রসঙ্গে সমীর বলেন, “গীতিকার ও সাংবাদিক মাসুম আওয়াল আমার খুব কাছের ছোট ভাই। সে একজন খুবই গুণী মানুষ। তার এই গানটির কথা ও সুরের মধ্যে নতুনত্ব ছিল। মাসুম আওয়ালের কাছে প্রথম যেদিন গানটি শুনেছিলাম সেদিনই গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয় এবং গানটি আমি নিজে গাইব বলে মনস্থির করি।”

“পরবর্তীতে আমি গানটির সংগীতায়োজনের কাজ শুরু করি ও কণ্ঠ দিয়ে অডিওর কাজ সমাপ্ত করে। এরপর ভিডিওসহ গানটি মুক্তিও পেল। এ জন্য ড্রিম টাচ মিডিয়ার কর্ণধার সায়েম ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।”

অন্যদিকে গীতিকবি মাসুম আওয়াল বলেন, “অনেক যত্ন নিয়ে গানটির কথা ও সুর দিয়েছিলাম। সেখানে কণ্ঠশিল্পী এস কে সমীর ভাই তার ভরাট কণ্ঠে অত্যন্ত সুন্দরভাবে গানটি গেয়েছে এবং সুন্দর একটি ভিডিও আকারে বাংলা গানের শ্রোতাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের উদ্দেশ্য সফল হবে গানটি বাংলা গানের শ্রোতারা খুবই পছন্দ করবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত