হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মীসহ নিহত ২

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৭:৩৭ পিএম

হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন লাখাই বুল্লা ব্র্যাক অফিসের কর্মী কেরামত আলী ও মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের আনু মিয়ার ছেলে আলম মিয়া  (৪০)। 

নিহত ব্র্যাককর্মী কেরামতের বাড়ি ময়মনসিংহ জেলার হালিয়াঘাট গ্রামে।  

লাখাই থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার সকলে কেরামত আলী মোটরসাইকেলে লাখাইয়ে যাওয়ার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকায় পিকআপের ধাক্কা লাগে। এতে  ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

অপরদিকে মাধবপুর থানার ইসি ইকবাল হোসেন জানান, সোমবার দুপুরে মহাসড়কের মাধবপুরে বাঘসাইর এলাকায় ট্রাকের ধাক্কায় আলম মিয়া নিহত হন। 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত