কুমিল্লা নগরীতে ২ মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৮:৩৪ পিএম

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল হাসান (৪০) নামে একজন নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা দুই আরোহীও আহত হয়েছে।

সোমবার বিকেলে নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে ডাক্তার কামরুল হাসানকে মৃত ঘোষণা করে। নগরীর সিটি প্যাথ হাসপাতালে কর্মরত ছিলেন কামরুল। তার বাড়ি কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল নামে এক আরোহী নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত