আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও এক নারীর মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:২৫ এএম

শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও এক নারী মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) বার্ন ইউনিটে গতকাল সোমবার সকালে মারা যাওয়া ওই নারীর নাম খেজমতি বেগম (৬০)। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলায়।

দেহের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে এবার এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। তারা সবাই নারী। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আবদুল হামিদ পলাশ দগ্ধ আরও এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ১৫ জন এখানে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত