আলমগীর কবিরের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তৃতা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০১:০৮ পিএম

রূপালি সৈকতে, ধীরে বহে মেঘনা, সূর্যকন্যার মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। যিনি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা, লেখক ও মুক্তিযোদ্ধা। এ প্রভাবশালী চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৯৮৯ সালের ২০ জানুয়ারি দুর্ঘটনায় প্রয়াত হন।

আলমগীর কবিরের ৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজন করেছে বিশেষ বক্তৃতা অনুষ্ঠান। ‘আলমগীর কবির: আচার্যের প্রাসঙ্গিকতা, সমকালে’ শিরোনামে আয়োজনটি বুধবার রাত সাড়ে ৮টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।

এফএফএসবি’র সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় মূল আলোচনা উপস্থাপন করবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন। আয়োজনে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

এই আয়োজনটি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ফেইসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত