দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক আলতাফ মাসুদের মা নুরুন্নাহার বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৯টায় তার মৃত্যু হয়। নুরুন্নাহার বেগমের বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আলতাফ মাসুদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব ও প্রকাশক মাহির আলী খাঁন রাতুল।
আলতাফ মাসুদ বলেন, মা অক্টোবরের শেষে করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে স্থানান্তরিত হয়েছিল। গত মাসে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। মঙ্গলবার হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ভাই-বোন সবাই ঢাকায় আছি। সবার সঙ্গে আলোচনা করে ঢাকায়ই তাকে দাফন করা হবে।
