কয়েক দশকের মধ্যে নতুন যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৪:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কয়েক দশকের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ শুরু না করায় তিনি গর্বিত।

নিজের দায়িত্ব পালনের শেষ দিনে প্রকাশ করা এক বিদায়ী ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন। খবর: তাস।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিগত কয়েক দশকের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে পেরে আমি বিশেষভাবে গর্ববোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বলিষ্ঠ কূটনীতি এবং বাস্তব নীতির ফলে আমরা মধ্যপ্রাচ্যে একের পর এক ঐতিহাসিক শান্তি চুক্তি করতে পেরেছি। এটি করা যেতে পারে কেউ তা বিশ্বাস করেননি।’

ট্রাম্প বলেন, ‘দ্য আব্রাহাম অ্যাকর্ড সহিংসতা ও রক্তক্ষয়ী যুদ্ধের পথ এড়িয়ে ভবিষ্যতের শান্তি ও সম্প্রীতির দ্বার উন্মোচন করে দিয়েছে।’

‘এটি হচ্ছে নতুন মধ্যপ্রাচ্যের প্রথম প্রভাত এবং আমরা বিদেশে মোতায়েন করা আমাদের সৈন্যদের দেশে এনেছি’ যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত