বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে দুর্ঘটনার কবলে বরুণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১১:০৬ পিএম

বলিউড তারকা বরুণ ধাওয়ানের বিয়ের আগের রাতে বন্ধুবান্ধবরা একটি ব্যাচেলর পার্টির আয়োজন করেছিল। আর সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন হবু বর।

মহারাষ্ট্রের আলিবাগের দ্য ম্যানসন হাউসে বসেছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর। সেখানে থেকেই কয়েক মিনিটের দূরত্বে ছিল ব্যাচেলর পার্টির আয়োজন। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। রাতেই সেই পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। তবে গুরুতর দুর্ঘটনা নয়। 

হবু বর বরুণ ধাওয়ান সুস্থ রয়েছেন। তার আঘাত লাগেনি। তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও, তেমন বড় কিছু নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরেই বিয়ের আসরে পৌঁছান বরুণ ধাওয়ান।

ইতিমধ্যে সকাল থেকেই অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, বিয়েতে বেশি মানুষের সমাগম হয়নি। হাতে গোনা আমন্ত্রিত অতিথি, বন্ধু ও স্বজনদের নিয়ে হচ্ছে অনুষ্ঠান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত